ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মহাসড়ক যানজট মুক্ত ও নিরাপদ রাখতে চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযান

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ১২:২৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৫২ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে যানজটমুক্ত স্বাভাবিক যান চলাচলের লক্ষ্যে, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ও ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ রাখতে কুমিল্লার চৌদ্দগ্রামে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে হাইওয়ে পুলিশ।

এ উপলক্ষে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে গত সোমবার (০১ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় মহাসড়কের উপর অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) মো: খাইরুল আলম।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইনের সার্বিক সহযোগিতায় ও হাইওয়ে থানার অন্যান্য অফিসারদের সমন্বয়ে পরিচালিত হাইওয়ে পুলিশের এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন চৌদ্দগ্রামের সচেতন মহল সহ আপামর জনতা।

অভিযানকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ টিম, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আবদুল জলিল রিপন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, হাইওয়ে পুলিশিংয়ের সভাপতি মো: আবুল হোসেন প্রমুখ।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি) মো: খাইরুল আলম বলেন, ‘ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে এবং মহাসড়ককে যানজট মুক্ত ও নিরাপদ রাখতে মহাসড়কের উপর অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। যানজট মুক্ত ও নিরাপদ মহাসড়ক বাস্তবায়নে এমন অভিযান অব্যাহত থাকবে।

মহাসড়ক যানজট মুক্ত ও নিরাপদ রাখতে চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযান

আপডেট সময় : ১২:২৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪