“ময়মনসিংহ-৯: বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল মশাল মিছিল”
- আপডেট সময় : ০৭:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৯৯ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে ময়মনসিংহ -৯ নান্দাইল আসনে উপজেলা বিএনপির মনোনয়ন বঞ্চিত ৪টি অংশের হাজার হাজার কর্মী সমর্থক ও জনসাধারণ মশাল মিছিল বের করে মনোনয়ন বাতিল করার দাবি জানায়।
১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যার পর পুরাতন বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করার দাবি জানান। বক্তারা বলেন বিএনপির ঘোষিত প্রার্থী ইয়াসির খান চৌধুরীর মনোনয়ন পরিবর্তন করে মনোনয়ন বঞ্চিত ৪টি অংশের যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
বিএনপির মনোনয়ন বঞ্চিত ৪টি অংশ মনোনয়ন ঘোষনার পর থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন।৪টি অংশের মনোনয়ন প্রত্যাশী ছিল ডঃ বিগ্রেডিয়ার জেনারেল শামসুল ইসলাম সামস সূর্য, নাসের খান চৌধুরী,মামুন বিন আব্দুল মান্নান মেজর জেনারেল আনোয়ারুল মোমেন। এই ৪টি অংশের ১৩টি ইউনিয়ন ও পৌরসভার কর্মি সমর্থকরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়।
এদিকে খারুয়া ইউনিয়ন বিএনপির নেতা জহিরুল ইসলাম রতন জানান, ঘোষিত মনোনয়ন পরিবর্তন না হলে এই আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
মশাল মিছিলে উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















