ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ময়মনসিংহ তারাকান্দায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত

মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১৮৩ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা-বাবা। রোববার সাড়ে ৭টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানাধীন চর শিমুলচরা গ্রামের মাশুরা নোকাদ্দেছ তানাছ ও তার আপন ভাই তিন বছরের আনাছ আহনাফ।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, সকালে শেরপুর থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে আসতেই শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানাছ ও তার ভাই আনাছ আহনাফ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আশপাশের লোকজন আহত অবস্থায় নিহতদের বাবা-মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস-মাইক্রোবাস থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী।

ট্যাগস :

ময়মনসিংহ তারাকান্দায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত

আপডেট সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪