ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১৩

আশিকুর রহমান শান্ত,ভোলা:
  • আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৯৭ বার পঠিত

ভোলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ বাঁধে। এতে বিএনপির ৫ ও জামায়াতের ৮ নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম বলেন, জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে এসে থ্রেট দিয়ে ভোট চাইলে সমথর্করা প্রতিবাদ জানালে তারা ঘর ভাংচুর করে।

জামায়াত নেতা মাও. হালিম জানান, নির্বাচনকালীন সময় যে যার প্রচারণা চালাবে কিন্তু এখানে একের পর এক হামলা কোনভাবেই মেনে নিতে পারছি না। বিএনপি নিজেরা হামলা করে নিজেদের ঘর নিজেরা ভেঙ্গে নাটক সাজানোর পায়তারা চালাচ্ছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১৩

আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬