ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভোলায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৭:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১২৩ বার পঠিত

ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। এরইমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৭টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন, ঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেডক্রিসেন্টসহ অন্তত ১৫ হাজার সেচ্ছাসেবীকে।

এ ছাড়াও নগদ ৯ লাখ টাকা, ৩৫০ পাকেট শুকনো খাবার, শিশু খাদ্য, গবাদি পশুর খাদ্য এবং ৫০০ টন চাল মজুত রাখা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসাঈন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একাধিক টিম প্রস্তুত রয়েছে। যতটুকু সম্ভব ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। তিনি বলেন, জেলার ৮৬৯টি আশ্রয় কেন্দ্র, ১৭টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে জেলা জুড়ে বৃষ্টিপাত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা। তবে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বর্তমানে ভোলা ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে। ফলে উপকূলীয় এলাকার নদী-সাগরের মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ট্যাগস :

ভোলায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

আপডেট সময় : ০৭:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪