ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভোলায় আদর্শ গুচ্ছগ্রামের পুকুরের মাছ চোর ধরে উল্টো মাইর ও মামলা খেলো এলাকার যুবকরা

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পঠিত

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের গাজিরচরের আদর্শ গুচ্ছগ্রামের পুকুরের মাছ চুরি করা অবস্থায় গুচ্ছগ্রাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মেকারকে হাতেনাতে ধরে উল্টো বিপাকে পড়েছেন এলাকার যুবকরা। মাছ চুরি করা অবস্থায় বাবুল বেকারকে যারা হাতেনাতে ধরেছেন উল্টো তিনি তাদেরকে মারধর ও মামলা দিয়ে একের পর এক হয়রানি করার অভিযোগ উঠেছে।

গুচ্ছগ্রামে বসবাসরত সকল পরিবার থেকে টাকা তুলে গুচ্ছগ্রামের পুকুর গুলোতে মাছ চাষ করা হয়। কিন্তু সেই মাছ রাতের আধারে বসছি, জাল ও ঔষধ দিয়ে বিভিন্ন সময় নানা ভাবে ধরে নিয়ে যাওয়ার একাধিক অভিযোগ রয়েছে গুচ্ছগ্রাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মেকারের বিরুদ্ধে। এ নিয়ে তাকে একাধিক বার সতর্ক করা হলেও তিনি কোন কিছুর তোয়াক্কা না করে বারবার একই ধরনের কাজ করে যাচ্ছেন। এতে অত্র গুচ্ছগ্রামবাসী অতিষ্ঠ হয়ে রাতে পাহারা বসান মাছ চোর ধরার জন্য। শুক্রবার দিবাগত রাত ১ টা ৪৫ মিনিটের সময় গুচ্ছগ্রামের ৮ থেকে ১০ জন্য যুবক বসছি দিয়ে মাছ ধরা অবস্থায় বাবুল মেকারকে হাতেনাতে ধরে। সেখানে যুবকদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজন সকালবেলা এর বিচার করবে বলে বাবুল মেকারকে তার ঘরে পাঠিয়ে দেন এবং যুবকদেরকে যার যার মত চলে যেতে বলেন। সকাল গিয়ে দুপুর, দুপুর গিয়ে রাত হলেও এই বিষয়ে আর কোনো বিচার না হওয়ায় স্থানীয় যুবকরা বিচারের দাবিতে গুচ্ছগ্রামের ভিতরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল করার অপরাধে বাবুল মেকারের ছেলে বিপ্লব ও আকাশ মিলে যুবকদের মারধর করেন। যুবকদের মারধর করে উল্টো বাবুল মেকার তাদের বিরুদ্ধে ভেলুমিয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বাবুল মেকার পুকুরের মাছ চুরি করেই ক্ষ্যান্ত থাকেন না। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি রাতের আঁধারে মহিলারা যখন বাথরুমে যায়, তখন তিনি লাইট মেরে বাথরুমে ধরে রাখেন। রাতের আঁধারে তার কারণে অত্র গুচ্ছগ্রামের কোন নারী বাথরুমে যেতে পারে না ও বাহিরে চলাচল করতে পারে না। 

অভিযুক্ত বাবুল মেকার এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনা পুরোপুরি অস্বীকার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমি এর সাথে কোনভাবে যুক্ত নেই।

ট্যাগস :

ভোলায় আদর্শ গুচ্ছগ্রামের পুকুরের মাছ চোর ধরে উল্টো মাইর ও মামলা খেলো এলাকার যুবকরা

আপডেট সময় : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪