ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা পরিকল্পিতভাবে জলবদ্ধতা সৃষ্টি 

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৪৮ বার পঠিত

খুলনার পাইকগাছায় ওয়াপদার পুগারে বসবাসকারী একটি ভুমিহীন পরিবারকে উচ্ছেদের জন্য আঙ্গিনা ও ঘরের ভেতরে পরিকল্পিতভাবে জলবদ্ধতা সৃষ্টি করার  অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী গ্রামে অবস্থিত ফাইভ স্টার ইট ভাটা। ইটভাটার পাশে ওয়াপদার পুগারে ১৫-১৬ বছর বসবাস করছে ভুমিহীন সালাম গাজীর তিন সদস্যেের পরিবার।

সালাম ঘোড়ার গাড়ী চালিয় ও স্ত্রী রোজিনা পাশের একটি ইটের ভাটায় কাজ করে সংসার চালায়। একমাত্র সন্তান ৬ষ্ট শ্রেণীতে লেখাপড়া করে। ছুটিতে ভাটায় কাজ করে। দীর্ঘদিন যাবৎ পরিবারটিকে তাড়ানোর জন্য চেষ্টা করছে ভাটা মালিক কতৃপক্ষ এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য রোজিনা অভিযোগ করে বলেন,আমার বাড়ীর পাশ দিয়ে মাটি উঁচু করে রাখায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। পানি সরাতে না দেয়ায় ঘরের ভেতরে হাটু পানি তৈ,তৈ করছে। ঘরের ভেতরে ঢুকছে সাপ,পোকা মাকড়। প্রায় ২০ দিন যাবৎ সেখানে বসবাস করতে পারছেনা। বাধ্য হয়ে রাত-দিন যাপন করছে ওয়াপদার উপরে। সাবেক মহিলা ইউপি সদস্য মনিরা বেগম জানান,তিনি একসময় এখানে বসবাস করতেন। কিন্তু রোজিনাদের মানবতার জীবন যাপন দেখে তিনি সেখানে থাকতে দেন।

এবিষয়ে ফাইভ স্টারের মালিক পক্ষের একজন মিরাজুল ইসলাম জানান,আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে কাউকে এভাবে থাকতে দিতে পারিনা।আমরা তাদের দশ হাজার টাকা দিতে চেয়েছি। ওখান থেকে চলে যেতে বলেছি।তারা সেটা শুনছেনা। এখন পানি সরাতে বলছে।আমি মাটি সরিয়ে পানি সরাতে পারবোনা।

ইউএনও মাহেরা নাজনীন বলেন,পানি সরানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। এছাড়া তারা যদি আ্শ্রায়ণ কেন্দ্রে যেতে চায় তাহলে একটা ব্যবস্থা করে দেয়া হবে।

ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পায়তারা পরিকল্পিতভাবে জলবদ্ধতা সৃষ্টি 

আপডেট সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫