ভূঞাপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী ছাত্রকে নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ১১:০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৬০ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে আল-কারীম দারুর উলুম আজাদী মাদ্রাসার এক শিক্ষককে ১১ বছর বয়সী এক ছাত্রের যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষক ওয়ালী উল্লাহকে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সূত্রের ভিত্তিতে জামালপুর থেকে আটক করা হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমন্ত অবস্থায় থাকা শিক্ষার্থীকে কাজের অজুহাতে নিজের কক্ষে ডেকে নেন ওয়ালী উল্লাহ।
সেখানে তিনি প্রথমে ছাত্রটিকে দিয়ে নিজের পা ও শরীর মালিশ করান। পরে তাকে যৌনাঙ্গ স্পর্শ করতে বাধ্য করেন এবং কামুক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দুই দিন পর, বৃহস্পতিবার রাতে, শিক্ষক পুনরায় ছাত্রটিকে একই কাজ করতে বাধ্য করতে চাইলে সে চিৎকার করে ওঠে। এতে ঘটনা ফাঁস হয়ে যায়।
এ বিষয়ে শুক্রবার ১ আগষ্ট সকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “এই নিন্দনীয় ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করে। তাকে শিগগিরই আদালতে হাজির করা হবে।” তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার এড়াতে মোবাইল নম্বর ও অবস্থান বারবার পরিবর্তন করায় তাকে আটক করতে বিলম্ব হয়।
তবে,এই ধরনের অপরাধ আপসযোগ্য নয়, এবং তদন্তে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।




















