ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদণ্ড

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৩৪ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ মার্চ) মধ্যরাতে গোবিন্দাসী ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

এ অভিযানে নদীর পাড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার মেশিন ও ২ টি ভেকু জব্দ করা হয় এবং পাইপ বিনষ্ট করা হয়। জব্দকৃত মালামাল গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে ভেকু চালক মঞ্জু শেখ নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) ধারা ৪,৫(১) লংঘন করায় ১৫(১) ধারা অনুযায়ী ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ১ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫