ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত, আহত ১০

মনিরুজ্জামান মনির,ভাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২৫১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক নিহত এবং অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম রফিকুল শিকদার (৪৫)। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বেতাগী গ্রামের মানিক শিকদারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চেয়ারম্যান পরিবহন’ বাসটি বরইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এতে চালকের লাশ উদ্ধার করা হয় এবং আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর বাসটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত, আহত ১০

আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫