ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদের নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১১:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৫২ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামের কৃতি সন্তান প্রয়াত আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদের বাড়ি”নামে বাড়ির সামনে ভাঙ্গা- খুলনা মহাসড়কের পাশে স্থাপন করা সাইনবোর্ডটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

গত রাতের কোন এক সময়ে কোন কঠিন বস্তুু দিয়ে পরিকল্পিতভাবে এটি ভেঙে দেয় চক্রটি।

আজ দুপুরের দিকে সংবাদটি ছড়িয়ে পড়লে তার পরিবার সহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম।

এ ব্যাপারে তারেক মাসুদের ভাই মাসুদ বাবু বলেন,আমরা সকালে দেখি কে বা কারা আমাদের বাড়ির সামনে ঢাকা- গোপালগঞ্জ মহাসড়কের পাশে স্থাপন করা ” তারেক মাসুদের বাড়ি ” সম্বলিত সাইনবোর্ডটি দুর্বৃত্তচক্ররা ভেঙে ফেলেছে।

তিনি আরও বলেন, আমাদের এ বাড়িটি নিয়ে বেশ ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটে থাকতে পারে। একজন আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকারের বাড়িটিও এখন নিরাপদ মনে হচ্ছে না।

প্রশাসন ও সরকারের কাছে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। একই সাথে বাড়িটি দ্রুত সংরক্ষণে ও নিরাপত্তা দিতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম বলেন, সাইনবোর্ডটি ভেঙে ফেলার খবর পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান বলেন, তারেক মাসুদ একজন খ্যাতিমান ব্যাক্তি।এমন একজন ব্যাক্তির নাম ও বাড়ির নাম লেখা সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলা খুবই দুঃখজনক।এদের খুঁজে বের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে,প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি চলচ্চিত্রাঙ্গনে এক নতুন ধারা সৃষ্টি করেন। একাধিক কালজয়ী চলচ্চিত্র নির্মান করে তিনি খ্যাতি অর্জন করেন। ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রান হারান।

ঘটনার সময় তারা‘কাগজের ফুল’-এর শুটিং লোকেশন দেখে ঢাকায় ফিরছিলেন। ‘মুক্তির গান’, ‘মাটির ময়না’, ‘আদম সুরত’, ‘রানওয়ে’সহ বেশ কিছু সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাণ করেছেন তারেক মাসুদ।

ভাঙ্গায় আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদের নামফলক ভেঙে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩