ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবল উপরে তোলা সম্ভব নয় — ব্যারিস্টার সুমন

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ২৯৫ বার পঠিত

ব্যারিস্টার সুমন বলেছেন, ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবলকে উপরে তোলা কোনভাবেই সম্ভব নয়। গত ২২ বছরে ফুটবল ৭৭ ধাপ নিচে নেমে গেছে, কিন্তু নেতৃত্বের কোন পরিবর্তন হয়নি। গত ২০-৩০ বছর ধরে চুরির একটা সাম্রাজ্য গড়ে তুলেছে এই ফেডারেশন। যতদিন পর্যন্ত ফুটবলে এই নেতৃত্ব থাকবে ততদিন পর্যন্ত ফুটবল উপরে উঠবে না তাই এই নেতৃত্ব ভেঙে দিতে হবে।

তিনি আরও বলেন, “ফুটবলের গণজাগরণ হওয়ার আগ পর্যন্ত বাড়ি ফিরব না, যদি লাশটা পরে বাইরেই পরবে, বাড়িতে লাশ দাফন হবে। তারপরও ফুলবলটাকে বাচিঁয়ে রাখতে হবে।”

এখনো কতটা জনপ্রিয় খেলা ফুটবল তার প্রমাণ আজকের ইসলামপুরের এই মাঠ। হাজার হাজার দর্শক এসেছে খেলা দেখতে। দেখে মনে হচ্ছে কোন জাতীয় দলের খেলা। তাই এই খেলাকে বাজিয়ে রাখতে হলে ফেডারেশনের এই নেতৃত্ব ভেঙে দিতে হবে বলে জানান তিনি।

আজ বিকালে জামালপুরের ইসলামপুর গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মিনার উদ্দিন তালুকদার একাডেমির আয়োজনে এক প্রীতি ম্যাচে অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।

খেলায় মরহুম মিনার উদ্দিন তালুকদার একাডেমির কাছে ২-১ গোলে হেরে যায় ব্যারিস্টার সুমন একাডেমি

পরে ইসলামপুরে ঝরে ক্ষতিগ্রস্তদের মাঝে নিজস্ব তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন ব্যারিস্টার সুমন।

ট্যাগস :

ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে ফুটবল উপরে তোলা সম্ভব নয় — ব্যারিস্টার সুমন

আপডেট সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩