ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ব্যক্তি স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে – নান্দাইলে- পরিকল্পনামন্ত্রী

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৪৪৬ বার পঠিত

“ব্যক্তি স্বার্থে নয় এলাকার জনগণের স্বার্থে জনগণের যাতে মঙ্গল হয় সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। জনগণের কল্যানের জন্যই রাজনীতি” এ কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পিএসসি এমপি।

৩১ মার্চ রবিবার উপজেলা প্রশাসনিক ভবনে সকাল ১১ টায় নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টা হিসেবে এসব কথা বলেন। তিনি আরও বলেন উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়ন করতে জনপ্রতিনিধিদের প্রধান ভূমিকা রাখতে হবে ।

মাসিক আইন শৃঙ্খলা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল। বক্তব্য রাখেন চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিবুল ইসলাম রেণু, নান্দাইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল, রাজগাতী ইউপি চেয়ারম্যান ইফতেখার মোমতাজ খোকন প্রমুখ।

উপস্থিত ছিলেন সহকারি কশিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, নান্দাইল মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল মজিদ, সাংবাদিক হান্নান মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যক্তি স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে – নান্দাইলে- পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০৮:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪