ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বোয়ালমারীতে ধানক্ষেতের আইল থেকে যুবকের মরদেহ উদ্ধার

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১০২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ধানের জমির আইলের পাশ থেকে ইব্রাহিম (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী এলাকায় ইছাহাক মোল্যার ধানের জমির আইলের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত ইব্রাহিম বোয়ালমারী উপজেলার বেলজানী গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির কোমরে বিদ্যুৎ-সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি প্লাইয়ার্জ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলের পাশের জমিতে পানি দেওয়ার একটি মোটর এবং মোটরের তার কাটা অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ বিষয়টি তদন্ত করছে। যুবকের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

বোয়ালমারীতে ধানক্ষেতের আইল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬