ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোদায় পাথরাজ সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি,কালো আইন বাতিল ও বৈষম্য দূরীকরণ দাবি

মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পঠিত

সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য দূরীকরণ এবং ‘শিক্ষকুকর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর কালো আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ের বোদায় অবস্থান কর্মসূচি পালন করেছে পাথরাজ সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পাথরাজ সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক-কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকার, পদোন্নতি, পে-প্রোটেকশন, বদলিযোগ্যতা এবং চাকরির স্থায়ীত্ব নিশ্চিত করতেই আমরা এই কর্মসূচিতে অংশ
নিয়েছি।

তাদের দাবির মধ্যে রয়েছে—দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ ও দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা, বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।

এ সময় শিক্ষকরা বলেন, চাকরি স্থায়ীকরণ, বদলিযোগ্যতা এবং নন-ক্যাডারকে ক্যাডার পদে উন্নীত করা আজ সময়ের দাবি। দীর্ঘ বৈষম্য কর্মস্পৃহা নষ্ট করছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় উপস্থিত ছিলেন সকশিস-এর পাথরাজ সরকারি কলেজ ইউনিট কমিটির সভাপতি প্রভাষক মোবারক আলী, জেলা সকশিস এর সহ সভাপতি প্রভাষক রুহুল আমীন, পাথরাজ সরকারি কলেজ ইউনিট কমিটির সহ সভাপতি প্রভাষক কামারুম মনিরা, সম্পাদক প্রভাষক এ.কে.এম নিয়ামুল হাবীব প্রধান, সহ সম্পাদক প্রভাষক রবীন্দ্র নাথ রায়, অর্থ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সদস্য প্রভাষক বেগম সেলিনা আখতার প্রমুখ।

ট্যাগস :

বোদায় পাথরাজ সরকারি কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি,কালো আইন বাতিল ও বৈষম্য দূরীকরণ দাবি

আপডেট সময় : ০৫:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫