ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রিয়াজ মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২২৭ বার পঠিত

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছে দৈনিক সংবাদ প্রবাহের স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ। তিনি বর্তমানে দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেস এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত। মঙ্গলবার (১২ মে) সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
আরজেএফ প্রতিবছর সারাদেশ থেকে যাচাই-বাছাই করে ৫ জন রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
আরো যারা অ্যাওয়ার্ড পেলেন- বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার এম এইচ সৈকত।
দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো. সজিব।
সংগঠনের চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন ফর এবার বরিশালের প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান এ্যাডভোকেট সাইফুল হোসেন অপু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সেকেন্দার আলম শেখ, যুগ্ম মহাসচিব মো: কামরুল ইসলাম, স্থায়ী পরিষদের সদস্য মঞ্জুর হোসেন ঈশা, সাংগঠনিক সম্পাদক মিলন মল্লিক প্রমুখ।

ট্যাগস :

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রিয়াজ মুস্তাফিজ

আপডেট সময় : ০৫:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬