ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বেনাপোলে ২ কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণের বার সহ ৩ পাচারকারী আটক

মোঃ নজরুল ইসলাম-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৪৯৭ বার পঠিত

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ৪ পিচ (২ কেজি ৯ শ ৪০ গ্রাম ওজনের) স্বর্ণের বার ও একটি এলিয়ন প্রাইভেটকারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতি (৩১আগষ্ট) সকালে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি।

আটকরা হলো, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল সীমান্ত পথ দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হবে। এমন খবরে, দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল গোপন অবস্থান নেয়। “এ সময় একটি এলিয়ন প্রাইভেটকার ওই এলাকায় আসলে, প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

যার ওজন ২ কেজি ৯ শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।”এ নিয়ে গত এক বছরে একশ বার কেজি সোনা আটক করেছে ২১ বিজিবি। যার সিজার মূল্য প্রায় একশ কোটি টাকা।

আটক তিন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ট্যাগস :

বেনাপোলে ২ কোটি ৬৫ লাখ টাকার স্বর্ণের বার সহ ৩ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩