ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বেনাপোলে ওএমএস এর দোকা‌ন পরিদর্শন করলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান

মোঃ নজরুল ইসলাম-বেনাপোল:
  • আপডেট সময় : ০৩:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৭১ বার পঠিত

বেনাপোলে সরকার কর্তৃক পরিচালিত ভোক্তাদের স্বস্তি দিতে হতদরিদ্রদের জন্য স্বল্প মুল্যে খাদ্য শস্য, ওএমএস এর চাল বিক্রয় কেন্দ্রের চাল সঠিক ভাবে বিক্রি করা ও কোন রকম কারচুপি হচ্ছে কিনা, তা ডিলার কেন্দ্র ঘুরে পরিদর্শন করলেন শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে তিনি ওএমএস এর দোকা‌নের মাধ‌্যমে চাল বিক্রির জন্য বেনাপোল ছোট আঁচড়া মোড়ে ডিলার জুলফিকার আলী মন্টু, কাগজপুকুরে জুলফিকার আলী জুলু, দিঘিরপাড়ে আঃ মালেক ও বেনাপোল পৌরসভার পাশে মাহাতাব উদ্দিন এর দোকান ঘুরে দেখেন।

ডিলার জুলফিকার আলী মন্টু বলেন, চালের দাম বৃদ্ধি হওয়ার কারণে, সরকার সাধারণ গরীবের কথা চিন্তা করে ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি শুরু করেন। প্রতিদিন ১ টন করে চাল, ২০০ জন নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি করে চাল কিনতে পারবেন।
এই ৪ ডিলারের মাধ্যমে বেনাপোলে সপ্তাহে শুক্রবার ও শনিবার বাদে ৫ দিন এ কার্যক্রম চালু রয়েছে।

বেনাপোল সাদিপুর গ্রামের ভুক্তভোগী সাদিয়া খাতুন (শ্রমিক) বলেন, চালের দাম ৩০ টাকা প্রতি কেজি পেয়ে আমরা খুশি। পরিবার নিয়ে এখন আমাদের আর বেশি চিন্তা থাকবেনা। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বলেন, প্রতিটি কেন্দ্রে হতদরিদ্রদের মাঝে সুষ্ঠু ভাবে চাল বিক্রি হচ্ছে। এটা সরকারের একটা মহৎ উদ্যোগ। আর এ মহৎ উদ্যোগকে যেকোন ভাবে সফল করতে হবে। কোন ডিলার যেন কোনভাবে কারচুপি করতে না পারে, সেজন্য তিনি চাল বিক্রয় কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছেন বলে জানান।

ট্যাগস :

বেনাপোলে ওএমএস এর দোকা‌ন পরিদর্শন করলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান

আপডেট সময় : ০৩:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩