ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

বিএনপির কমিটিতে আওয়ামী লীগের নাম, সাবেক দুই ভিপির পদত্যাগ

মো: ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৯২ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর–১ আসনের আওতাধীন তিন থানার নবগঠিত বিএনপি কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই কমিটিগুলোতে অন্তত ২৭ জন ব্যক্তি রয়েছেন যারা অতীতে আওয়ামী লীগ বা বিএনএম–এর বিভিন্ন কমিটিতে ছিলেন।

এই অভিযোগের প্রতিবাদে মধুখালী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন, যিনি স্থানীয়ভাবে ‘ভিপি ইকবাল’ নামে পরিচিত। এদিকে মধুখালী পৌরসভা বিএনপির নবগঠিত কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ছাত্রদল নেতা বিপ্লব হোসেন মোল্যা, তিনি মধুখালী সরকারী আইনউদ্দিন কলেজের সাবেক ভিপি ছিলেন।

জেলা বিএনপির কাছে জমা দেওয়া এক স্মারকলিপিতে ভিপি ইকবাল উল্লেখ করেন, “আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আমাকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক করা হয়েছে। কিন্তু কমিটি প্রকাশের পর দেখি, এতে এমন অনেক ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছেন যারা অতীতে কখনো বিএনপির রাজনীতিতে ছিলেন না। বরং তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের নেতা–কর্মীদের হয়রানির সঙ্গে জড়িত ছিলেন।”

স্মারকলিপিতে তিনি আরও বলেন, এই অবস্থায় নীতিগত ও আদর্শিক কারণে এই কমিটিতে থাকা আমার জন্য অত্যন্ত কষ্টকর ও লজ্জাজনক। তাই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

ভিপি ইকবাল বর্তমানে মধুখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, বিএনপি হলো ত্যাগী ও আন্দোলন–সংগ্রামে পরীক্ষিত কর্মীদের সংগঠন। সেখানে সুযোগ সন্ধানীদের স্থান দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। একই অভিযোগ উল্লেখ করে সাবেক ছাত্রদল নেতা বিপ্লব হোসেন মোল্যা (২৯ অক্টোবর) ফরিদপুর জেলা বিএনপির আহব্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন।

জানা গেছে, গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে ফরিদপুর জেলা বিএনপি মধুখালী উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। ওই কমিটি প্রকাশের পর থেকেই তৃণমূল বিএনপির একটি অংশ এতে অসন্তোষ প্রকাশ করে আসছে।

এ বিষয়ে জেলা বিএনপি নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির কমিটিতে আওয়ামী লীগের নাম, সাবেক দুই ভিপির পদত্যাগ

আপডেট সময় : ০৭:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫