ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাস মালিক সমিতি কর্তৃক সিএনজি মালিক সমিতির সদস্যদের মারধর ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২২০ বার পঠিত

ভোলা জেলার বাস মালিক সমিতির সদস্যদের দ্বারা ভোলা জেলা সিএনজি মালিক সমিতির সদস্য ও চালকদের রাস্তায় মারদর ও হয়রানি প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিএনজি মালিক সমিতি।

সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টায় সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ ও সিএনজি চালক শ্রমিকরা সদর রোডে একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখেন। পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দকে। জেলা পুলিশ সুপার এর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে সিএনজি মালিক সমিতি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিএনজি মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ।

উল্লেখ্য, ভোলায় বিআরটিসি ১০০০ সিএনজির রোড পারমিট দেন ২০২১ সালে। সে রোড পারমিট এর আওতায় বর্তমানে প্রায় চার শতাধিক সিএনজি চলমান রয়েছে। কিন্তু সিএনজি চলাচলে দীর্ঘদিন যাবৎ ভোলা বাস মালিক সমিতি নানাভাবে বাধা প্রদান করছেন ও মালিক এবং চালকদের হয়রানি করছেন। তারই অংশ হিসেবে সিএনজির ড্রাইভার জসিমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভোলা সদর থানায়। সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাত তিনটায় সিএনজির ড্রাইভার জসিমকে ভোলা সদর থানা পুলিশের একটি টিম আটক করে নিয়ে আসেন। তার আটক এর প্রতিবাদে ও বিনা শর্তে তাকে মুক্তি দেওয়ার দাবিতে সিএনজির মালিক সমিতির উদ্যোগে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন বিক্ষোভ কর্মসূচির পরিপ্রেক্ষিতে আটক জসীম কে বিনা শর্তে ছেড়ে দেয় পুলিশ।

ট্যাগস :

বাস মালিক সমিতি কর্তৃক সিএনজি মালিক সমিতির সদস্যদের মারধর ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ১১:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩