ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষিণ এশীয় ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কুড়িগ্রামের অনন্যা

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫৩৪ বার পঠিত

বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর অধিকার এবং জেন্ডার সমতা নিয়ে কাজ করা কুড়িগ্রামের তরুণ সংগঠক অনন্যা খাতুন এবার দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একটি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে South Asian Regional Forum on Ending Child Marriage। সেখানে Asmani Foundation-এর মাধ্যমে Plan International Bangladesh-এর Space to Lead Project-এর আওতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন অনন্যা।

কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা ২০২২ সাল থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার, মানবাধিকার, জেন্ডার সমতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন।

অনন্যা Alliance for Rights Women Organization (ARWO)-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি।

কুড়িগ্রামের মতো বন্যা, নদীভাঙন ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কন্যাশিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়েও কাজ করে আসছেন অনন্যা। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে এসব বিষয়ে কাজ করছেন তিনি।

কাঠমান্ডুর আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণদের উদ্যোগ ও অভিজ্ঞতা জানার পাশাপাশি বাংলাদেশের বাস্তবতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে তরুণদের ভূমিকা তুলে ধরার সুযোগ পাবেন অনন্যা।

অনন্যা বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে শুধু সচেতনতা নয়, প্রয়োজন মানসম্মত শিক্ষা, পরিবারের সহযোগিতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তরুণদের কার্যকর অংশগ্রহণ।”

তিনি বলেন, কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও তরুণদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

ট্যাগস :

বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষিণ এশীয় ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কুড়িগ্রামের অনন্যা

আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬