ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৬৫ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দির শেখ পাড়া যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাংলাদেশের জাতীয় হাডুডু খেলা আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে বালিয়াকান্দি শেখ পাড়ায় শেখ পাড়া যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলা থেকে প্রায় বিলুপ্তির পথে জাতীয় খেলা হাডুডু আয়োজন করা হয়। খেলায় নিজ এলাকার বয়োজ্যেষ্ঠদের সাথে যুবকরা অংশ নেন।

বালিয়াকান্দি ওয়ার্কাস পার্টির সভাপতি সোলেমান আলী মোল্লা দুলু’র সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।

বিলেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম,

ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ হাডুডু খেলা এলাকার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করে। এলাকার সবাই মিলে মনের আনন্দে খেলাটি উপভোগ করেন। এ খেলায় হাজারখানেক দর্শকের উপস্থিতি লক্ষণীয়। খেলা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা ট্রফি তুলে দেন।

খেলার প্রধান অতিথি বালিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন আয়োজক কমিটির উদ্দেশ্যে বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সব স্মৃতি ধরে রাখতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। যুব সমাজ ইচ্ছা করলে একটি সমাজ ও একটি উপজেলাকে সাজিয়ে তুলতে পারে। এমন একটি আয়োজন করার জন‍্য যুব সমাজের সকলকে ধন্যবাদ জানান তিনি।

বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪