ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দিতে চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধর করে দোকানে তালা ঝুঁলিয়ে দেওয়ার অভিযোগ

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি:
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ১৮৭ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর স্লুইচ গেইট বাজারে চাঁদার দাবীতে ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম (বাদশা) কে মারধর করে দোকানে তালা ঝুঁলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

তিনি বকচর স্লুইচ গেইট এলাকার মৃত মেছের আলী মোল্যার ছেলে। এ ঘটনায় গত ১৭ জুলাই রাজবাড়ী ৪নং আমলী আদালতে বকচর গ্রামের মৃত মাজেদ আলী মন্ডলের ছেলে রাজু মন্ডল, খলিলুর রহমানের ছেলে হাফিজুর রহমান, দোনাইখালী গ্রামের মাদার আলী মন্ডলের ছেলে মজিবর রহমান, আঃ জলিল মন্ডলের ছেলে আমদ আলী মন্ডল, মৃত আঃ কাদেরের ছেলে সদর আলী মন্ডল, আব্দুর রাজ্জাক মন্ডল সহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামী করে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের জন্য রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে নির্দেশ প্রদান করেছেন।

ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম (বাদশা) বলেন, তিনি দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর স্লুইচ গেইট বাজারে মেসার্স জাহিদ ষ্টোর দোকানে সার, কীটনাশক ও রাখি মালের ব্যবসা করেন। ইতিপূর্বে তার নিকট চাঁদাদাবী করায় তিনি মামলা দায়ের করেন। পরে বিষয়টি স্থানীয় ভাবে বিষয়টি আপোষ-মিমাংসা করে দেয়। এরপর সুন্দর ভাবে ব্যবসা করে আসছেন। গত এক মাস আগে দোকানে এসে ৫লক্ষ টাকা চাঁদাদাবী করে। তাদের চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করাসহ দোকানে তালা ঝুঁলিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৪ জুলাই দুপুর সাড়ে ১২টার সময় আগ্নেয়াস্ত্রসহ বাঁশের লাঠি, লোহার দা, হাতুরী নিয়ে দোকানের সামনে এসে ৫ লক্ষ টাকা দিতে বলে। টাকা দিতে অস্বীকার করলে হাতুরী দিয়ে হাফিজুর তার বাম চোঁখের নিচে আঘাত করে এবং অন্যান্যরা তাকে এলোপাথারী ভাবে মারপিট করে। এসময় রাজু মন্ডল তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় ধরে গুলি করতে গেলে প্রাণ ভয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে ১লক্ষ ২০ হাজার টাকা বের করে দেন। পরে তাকে দোকান থেকে বের করে দোকানটিতে তালা বন্ধ করে দেয়। তারা হুমকি দেয়যে, দাবীকৃত চাঁদার টাকা অতিদ্রুত না দিলে দোকান ঘর খুলতে দিবে না, যদি তাদের টাকা না দিয়ে দোকান খুলতে যাই তাহলে খুন করে লাশ মাটিতে পুঁতে গুম করে ফেলবে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে খুন জখমের ভয় দেখিয়ে চলে যায়। পরে লোকজনের সহায়তায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি হন।

তিনি আরও বলেন, দোকানে তালা ঝুঁলিয়ে দেওয়ায় আদালতে মামলা দায়ের করায় মামলাটি প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে হুমকি দেওয়াসহ মিথ্যা মামলায় হয়রানীর হুমকি দিচ্ছে। তিনি ও পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বালিয়াকান্দিতে চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধর করে দোকানে তালা ঝুঁলিয়ে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩