সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দি নারুয়া বাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
- আপডেট সময় : ১০:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ২৯৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
(১৬ ই নভেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় নারুয়া বাজারের সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।
আগুনে সার ব্যবসায়ী কাইয়ুম মোল্লার সারের দোকান, বিচিন্ত সরকারের মোটরসাইকেল গ্যারেজ, ওসমান ম্যাকার,ও মামুনের হার্ডওয়্যার, বিল্লালের প্লাস্টিকের দোকান, রনুর পাটের, আতিয়ারের পাটের ঘর সহ বেশ কয়েকটি ঘর ও মালামাল ভস্মিভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।
বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সৈয়দ সরাফত আলী রাত ১০ টায় বলেন, আমরা এখনো কাজ করছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সুত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।














