ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাংলাবান্ধায় ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১১:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৪৬ বার পঠিত

বাংলাদেশ থেকে নিজ দেশ ভারতে ফেরার পথে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে তল্লাশি চালিয়ে পলাশ চন্দ্র মাঝি (৪৫) নামের ওই ব্যক্তির কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

আটক পলাশ চন্দ্র মাঝির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল এলাকায়। তিনি প্রায় এক মাস আগে বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে ফেরার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তাকে চেকপোস্টে আটকে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ট্যাগস :

বাংলাবান্ধায় ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ১১:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬