ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বাংলাদেশে আদালত গুলোতে প্রায় ৩৫ লক্ষ মামলা পেন্ডিং আছে-প্রধান বিচারপতি

মো: আলা আমিন,জামালপুর:
  • আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৪২৯ বার পঠিত

আপনারা জানেন, মামলার অনেক জট। বাংলাদেশের অধস্তন আদালত গুলোতে প্রায় ৩৫ লক্ষ মামলা পেন্ডিং আছে। আমরা চেষ্টা করছি মামলাগুলোকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসার। যাতে করে মানুষ দিনের পর দিন আদালতের বারান্দায় না ঘুরে।

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে ৩৪ টিরও বেশি জেলায় যতগুলো মামলা ফাইল হয়েছে নিষ্পত্তির রেট তার চেয়ে বেশি। যদি ১২৫% মামলা মানে যা ফাইল হয় তার চেয়ে বেশি নিষ্পত্তি করতে পারি, দেখা যাবে আগামী ৫ বছরে মোটামুটি একটি সহনশীল পর্যায় নিয়ে এসেছে।

আজ বৃহস্পতিবার (২৭এপ্রিল) বিকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপণ শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা অধস্তন জুডিসিয়ালিতে এবছরও ১০২ জন নতুন বিচারক নিয়োগ দেওয়ার জন্য প্রসেস ফাইনাল করেছি। এ বছর কিংবা আগামী বছরের প্রথম দিকে নতুন করে আরও ১০০ জন বিচারক নিয়োগ দেওয়া হবে। এসব বিচারকের নিয়োগ প্রক্রিয়া শেষ হলে মামলা নিষ্পত্তির হারও বৃদ্ধি পাবে। আমরা আশাবাদী, আমরা পরিশ্রম করতে চাই এবং পরিশ্রম করেই এই মামলার জট খুলতে চাই। আমার বিশ্বাস, আমরা সাকসেসফুল হবো।

বিচারপতি বলেন, সবাইকে ধর্য্য ধারণ করতে হবে, আর বিজ্ঞ আইনজীবীদের ও আইনজীবী সহকারীদের এবং সাধারণ জনগনকে অনুরোধ করবো আমাদের আদালত গুলোতে আপনারা সহায়তা করবেন। অপ্রয়োজনীয় কোন মোকাদ্দমা নিবেন না।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপীল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসাইন হায়দার, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহসানুল হক, সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ ।

পরে আদালত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন প্রধান বিচারক। সবশেষে আইন পেশায় ৫০ বছর অতিক্রমকারী ৪ জন বিজ্ঞ আইনজীবী’র সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ট্যাগস :

বাংলাদেশে আদালত গুলোতে প্রায় ৩৫ লক্ষ মামলা পেন্ডিং আছে-প্রধান বিচারপতি

আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩