ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৫৬৮ বার পঠিত

জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাই আঃ রশিদের দায়ের কোপে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই দুলাল (৬০) মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল ওই গ্রামেন মৃত জসি মন্ডলের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির বৃষ্টির পানি নামানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। কথা-কাটাকাটি একপর্যায়ে অভিযুক্ত আঃ রশিদ ছোট ভাই দুলাল ও দুলালের স্ত্রী হাফেজা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।

এদিকে পাঁচ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া নিহতের স্ত্রী হাফেজা বেগমও (৫৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন বড় ভাই আঃ রশিদ (৬৫)। সকালে ছোট ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেলান্দহ থানা পুলিশ আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই আঃ রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও জামালপুর জেনারেল হাসপাতালে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ট্যাগস :

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট সময় : ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩