ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১১ জন উদ্ধার করেছে কোস্ট গার্ড

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ৪৬২ বার পঠিত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৯ জুলাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে ‘এফবি জোবায়েদ’ নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গমন করে।

মাছ ধরা শেষে ফেরার সময় বৃহস্পতিবার ০৩ আগস্ট ২০২৩ আনুমানিক ০৯০০ ঘটিকায় জেফোড পয়েন্টের কাছে বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে।

বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা অবগত হলে দ্রুততার সহিত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে।

অভিযান পরিচালনা করে আনুমানিক ১১ ঘটিকায় ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নিরাপদে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয়। অতঃপর খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১১ জন উদ্ধার করেছে কোস্ট গার্ড

আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩