সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার
তহমিদুর রহমান- বগুড়া:
- আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৩৯৬ বার পঠিত

বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৩৬.৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার মৃত কবির মিয়া মোঃ জুয়েল মিয়া(৪৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দপুর এলাকার মৃত নুর ইসলাম মোঃ কামাল উদ্দিন(৫১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৬.৫৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ২ টি সাদা ড্রাম, ৩টি মোবাইল, ২টি সিম এবং নগদ ৩,৫৫০ (তিন হাজার পাঁচ’শ পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।



















