ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

তহমিদুর রহমান- বগুড়া:
  • আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৩৯৪ বার পঠিত

বগুড়ায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৩৬.৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার মৃত কবির মিয়া মোঃ জুয়েল মিয়া(৪৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দপুর এলাকার মৃত নুর ইসলাম মোঃ কামাল উদ্দিন(৫১)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৬.৫৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ২ টি সাদা ড্রাম, ৩টি মোবাইল, ২টি সিম এবং নগদ ৩,৫৫০ (তিন হাজার পাঁচ’শ পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

বগুড়ায় ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩