ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

বগুড়ায় আলোচিত ছাত্রলীগ নেতা সজল ঘোষ গ্রেফতার

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি(আইএইচটি) শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল কুমার ঘোষকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি,বগুড়া সদর উপজেলার রহমান নগর এলাকার মৃত সুমেন ঘোষের ছেলে সজল কুমার ঘোষ (২৮) এবং বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে,গত ২৯ আগস্ট বিকাল থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যায় শিক্ষার্থীরা।

দীর্ঘ এক যুগ ধরে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর ছাত্রাবাসে থাকেন ছাত্রলীগ নেতা সজল ঘোষ। ছাত্র না হয়েও সেখানে থেকে শিক্ষার্থীদের মারধর,হলে সিট বাণিজ্য, মাদক সেবন, মেয়ে নিয়ে ফুর্তি এবং পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা আদায়সহ নানা ধরণের অপকর্ম করে আসছিল সে।

এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইএইচটি’র অধ্যক্ষ আমায়াত-উল-হাসিনকে বাগেরহাট ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে বদলি করা হয়।

ট্যাগস :

বগুড়ায় আলোচিত ছাত্রলীগ নেতা সজল ঘোষ গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩