ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ

নাঈম ইকবাল-চৌদ্দগ্রাম (কুমিল্লা):
  • আপডেট সময় : ১০:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ১৪৯ বার পঠিত

চলমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের অন্তত তিনজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসুবক’ এ স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এ সময় কোটার পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থনও জানিয়ে লেখালেখি করেন তারা।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন: উপজেলার কাশিনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাব্বির, কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবির চৌধুরী ও ৪নং শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তাফসীর হাসান।

আবির চৌধুরী এবং শরীফুল ইসলাম সাব্বির বুধবার সকালে নিজেদের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের কথা উল্লেখ করেন।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা তাফসীর হাসান বলেন, অন্যায়কে অন্যায় বলার সাহস না থাকলে আপনি সমাজের আবর্জনা।

আরেক ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সাব্বির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে লিখেন, এ পোস্ট সাময়িক নয়। এ পোস্ট কখনো ডিলিট হবে না। এ সময় তিনি আরও বলেন, ছাত্রলীগ গঠন করা হয়েছে ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের জন্য, কিন্তু এ বিষয়ে আজ ছাত্রলীগের ভূমিকা কোথায়?

এ বিষয়ে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ বলেন, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবির চৌধুরী গত ৫-৬মাস ধরে সাংগঠনিক কোন কার্যক্রমের সাথে সম্পৃক্ত নেই। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ পরবর্তী নির্দেশনা প্রদান করবে বলে জানান তিনি।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বলেন, শরীফুল ইসলাম সাব্বির কাশিনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সেক্রেটারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের একটি পোস্ট দেখেছি। এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ ও শিক্ষা, শান্তি, প্রগতির স্লোগানে বিশ্বাসী তারা কখনো ছাত্রলীগের রাজনীতি থেকে পদত্যাগ করতে পারে না। নিজেদের সুযোগ সুবিধার জন্য এবং লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে অনেকেই পদত্যাগ করছে। এটা বিএনপি-জামায়াতের নতুন ষড়যন্ত্র। কোটার বিরোধিতা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা যৌক্তিকভাবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে দাবী আদায় করতে পারতো। কিন্তু তারা সে পথে না গিয়ে বিশৃঙ্খলার পথ বেছে নিয়েছে।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চৌদ্দগ্রামে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগ

আপডেট সময় : ১০:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪