ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ-সমাবেশ

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৪৬ বার পঠিত

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে চৌদ্দগ্রামের ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা।

সোমবার (৭ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম এম এম শপিং কমপ্লেক্স থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজ গেইট হয়ে ঢাকা-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌদ্দগ্রাম রেজিস্ট্রার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে ছাত্ররা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।

চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক ছাত্রনেতা গাজী পারভেজ বলেন, ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

ছাত্রনেতা মোহাম্মদ আবদুল আজীজ বলেন, আমরা ছাত্র-জনতা আর নিরব থাকবো না। ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর জুলুম চলতে দেওয়া যায় না। এই গণহত্যা বন্ধ না হলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় ছাত্রনেতা এন এইচ তানভীর বলেন, যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন বন্ধ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ প্রার্থনার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া করা হয়।

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫