ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ নিহত, আহত-৪

মো: সরোয়ার হোসেন -ভাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ৩৮৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত ও সিএনজি অটোগাড়ির ড্রাইভারসহ আরও তিনজন পুলিশ সদস্য গুরত্বর আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ,লোকাল থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকার্য চালাচ্ছে।

আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনষ্টবল নাসির হোসেন ও আহতরা হলেন- কনষ্টবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ অজ্ঞাত সিএনজির চালক।

পুলিশ ও ফায়ার সর্ভিস সুত্রে জানাযায়, আজ ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ গ্রহণের জন্য ভাঙ্গা থেকে একটি সিএনজি চালিত গাড়ি যোগে পাচজন পুলিশ সদস্য রওনা হন।
এসময় পুখুরিয়া বাস ষ্ট্যান্ডে পৌছালে সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় ও গুরত্বও আহত হয় চালকসহ আরও তিন পুলিশ সদস্য। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি টিম সেখানে উদ্ধারকার্য চালায়। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

প্রতক্ষ্যদর্শী ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম জানান, গুড় গুড়ি বৃষ্টি হচ্ছে। মহাসড়ক জুড়েই পিছলা হয়ে গেছে। হটাৎ বিকট শব্দে পুখুরিয়া বাসষ্ট্যান্ডে দ্রুত গতির একটি সিএনজি উল্টে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো: আবু সাঈদ খাইরুল আনম জানান, ঘটনাস্থলেই দুইজন পৃুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে।

ট্যাগস :

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ নিহত, আহত-৪

আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩