ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ফরিদপুরে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থ মেলার উদ্বোধন

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২১০ বার পঠিত

ইতিহাস, ঐতিহ্য ও সাঙ্কৃতিক চর্চা কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে ফরিদপুরে ৮ দিন ব্যাপী অমর একুশে গ্রন্থ মেলা উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এই গ্রন্থ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৩০টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানান প্রকাশনী ও লাইব্রেরী মালিকেরা গ্রন্থ মেলায় অংশ নেন।

গ্রন্থ মেলা উপলক্ষ্যে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা, সাংঙ্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ ‌ কাজি গোলাম মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওয়াহিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিসেস সুপ্রিয়া দত্ত। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী ছাড়াও ফরিদপুর জেলা প্রশাসনের ‌ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাতৃভাষা বাংলার জন্য ৫২’র ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের অবদানের কথা স্মরন করে বর্তমান প্রজন্ম কে বাংলা ভাষার শুদ্ধ চর্চার কথা বলেন বক্তরা।
আলোচনা সভা শেষে কবিতা আর্বৃতি, দেশের গান, নাচ অনুষ্ঠিত হয়।

উল্লেখ করে যেতে পারে ৮ দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলায় মোট ২৬ টি স্টল অংশগ্রহণ করছে।
এছাড়া প্রতিদিন সন্ধ্যায় নির্ধারিত মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে আয়োজকেরা জানান।

ট্যাগস :

ফরিদপুরে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থ মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩