ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আক্রান্ত ১ হাজার ২৫০

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫৯ বার পঠিত

ফরিদপুর জেলায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে হাম আক্রান্ত হয়ে জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, ফরিদপুর সদরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, মোট ২২ জন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, আলফাডাঙ্গায় ৯ জন, চরভদ্রাসনে ৬ জন, সালথায় ৫ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৪৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৭১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু এবং টিকাবঞ্চিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আক্রান্ত ১ হাজার ২৫০

আপডেট সময় : ১২:৩৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬