সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে সাদ গ্রুপের জেলা ইজতেমা বায়তুল আমানের ঈদগা মাঠে অনুষ্ঠিত
ফাহিম আদনান ফয়সাল- ফরিদপুর:
- আপডেট সময় : ১০:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৯ বার পঠিত

ফরিদপুর জেলায় সাদ গ্রুপের জেলা ইসতেমায় ঢাকা কাকরাইল থেকে আগত আমীর মাওলানা শামসুদ্দিন সাহেবের ইমামতিতে বায়তুল আমান ঈদগা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
জেলা ইজতেমায় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক,জনাব কামরুল আহসান তালুকদার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ঢাকা থেকে আগত সাদ গ্রুপের অনুসারীদের মধ্যে ডাঃ ইফতেখার, মাওলানা আবু বকর, মাওলানা রিয়াজ,বিদেশী জামাতের মধ্যে ভারতের কানপুরের ০৮ জন এবং শ্রীলংকার ০৬ জন সহ ইজতেমায় আগত ধর্ম অনুসারীবৃন্দ জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজের পূর্বে কুরআন সুন্নাহ ও হাদীসের আলোকে মানুষের হেদায়েতের জন্য বয়ান করেন এবং দেশ ও জাতির সকলের মঙ্গলের জন্য দোয়া করা হয়।
























