ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে ঝোপঝাড় থেকে মিলল লুট হওয়া গ্রেনেডসহ বিপুল গোলাবারুদ

ফরিদপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর শহরের একটি পরিত্যক্ত ঝোপঝাড় থেকে পুলিশের থানা লুটের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ উদ্ধার করেছে র‍্যাব-১০। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং গ্যাস গানের ৩০টি তাজা কার্তুজ সদৃশ বস্তু।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে র‍্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের বিএডিসি অফিসের দক্ষিণ পাশের দেয়ালের বাইরের অংশে অভিযান চালানো হয়। চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর এসব অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে র‍্যাবের ধারণা, উদ্ধার হওয়া গ্রেনেড ও কার্তুজগুলো ফরিদপুর কোতয়ালী থানা থেকে পূর্বে লুট হওয়া পুলিশের অস্ত্রভাণ্ডারের অংশ।
র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে “জুলাই গণঅভ্যুত্থান”-কে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানায় একযোগে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয়। পরবর্তীতে এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল। উদ্ধারকৃত গ্রেনেডগুলো ধাতব লিভার সংযুক্ত এবং সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় থাকায় এগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে র‍্যাব।
এ বিষয়ে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন,
“রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব সর্বদা সজাগ। জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

ট্যাগস :

ফরিদপুরে ঝোপঝাড় থেকে মিলল লুট হওয়া গ্রেনেডসহ বিপুল গোলাবারুদ

আপডেট সময় : ১২:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬