সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে উন্নত পেয়াজ চাষে আগ্রহ বাড়াতে কৃষক মাঠ দিবস পালিত
মিজানুর রহমান - সদরপুর( ফরিদপুর):
- আপডেট সময় : ০১:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ৪৩৩ বার পঠিত

ফরিদপুরে উন্নত পেয়াজ বীজ ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে জেলা সদরের পরানপুর গ্রামের ফসলী মাঠে স্থানীয় কৃষকদের অংশগ্রহনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে খামারবাড়ী ফরিদপুরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার হোসেন, এমাস সিডের ব্যবস্থাপনা পরিচালক আঃ হাদী, কৃষিবিদ লুতফুল কবির কাজল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া আক্তার, এমাস সিডের প্রধান বিক্রয় ব্যবস্থাপক হাবিবুর রহমান, এক্সিকিউটিভ অফিসার রবিউল ইসলাম সহ স্থানীয় পেঁয়াজ চাষে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে কৃষকদের মাঝে বিভিন্ন পুরস্কার ও ইফতার বিতরণ করা হয়।














