ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় উঠান বৈঠকে নৌকা প্রতীকে ভোট চাইলেন লিয়াকত সিকদার

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৪৭ বার পঠিত

জাতির শোক দিবস ও শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রচারের কথা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছে ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার।
গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভা ও উপজেলার টগরবন্দ ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন তিনি।

বিকেলে পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসা প্রঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নবাব আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম মোল্যার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল রাজ্জাক খোকন, সাংগঠনিক সম্পাদক নাছিল উদ্দিন,সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আহসানউল্লাহ রানা,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তবিবর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও বোয়ালমারী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন প্রমুখ।
একই দিন রাতে টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে লিয়াকত শিকদার বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যাকেই দিক আমারা তার পক্ষে কাজ করবো।
এ সময় আওয়ামী সরকারের বিগত বছরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে আগামী দিনেও এর ধারাবাহিকতায় রক্ষায় সকলের কাছে নৌকা মার্কার সামর্থন চান লিয়াকত শিকদার।

শেখ হাসিনার নেতৃত্বে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে লিয়াকত শিকদার বলেন, ‘বিএনপি দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করেছিল। বিশ্বের দরবারে এ দেশকে জঙ্গিবাদ হিসেবে পরিচিত করে পিছিয়ে দিয়েছিল। তারা বাঙালির ইতিহাসকে নষ্ট করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে মডেল হিসেবে পরিণত করেছেন। দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। কেউ আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে চাইলে আমরাও রাজপথে থাকবো।

ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় উঠান বৈঠকে নৌকা প্রতীকে ভোট চাইলেন লিয়াকত সিকদার

আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩