ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, কনের বাবার জরিমানা

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:২৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১২৭ বার পঠিত

ফ‌রিদপু‌রের সালথায় উপ‌জেলা প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌পে বাল‌্যবিবাহ বন্ধ করা হয়ে‌ছে, পাশাপা‌শি বাল‌্যবিবা‌হের আ‌য়োজন করায় ক‌নের বাবা কে পনের হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হয়।

উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা যায়, আজ দুপুরের দি‌কে উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের জয়ঝাপ গ্রা‌মে ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল‌্যবিবা‌হের আ‌য়োজন চল‌ছি‌লো। এমন খবর পে‌য়ে উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. শাহাদাৎ হোসেন ঘটনাস্থ‌লে গি‌য়ে ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ‌্যমে বাল‌্যবিবাহ বন্ধ ক‌রেন এবং বাল‌্যবিবাহের আ‌য়োজন করায় ক‌নের বাবাকে পনের হাজার জ‌রিমানা করা হয়। এসময় মে‌য়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বি‌য়ে দি‌বেন না ব‌লেও তা‌দের কাছ থে‌কে মুচ‌লেকা নেওয়া হয়। এসময় সালথা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোঃ শেখ সাদিক ও এসআই নাজমুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. শাহাদাৎ হোসেন ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে একজন স্কুল ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র মোঃ আনিছুর রহমান বালীর নির্দেশনায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সা‌লের ৮ ধারা অনুযায়ী কনে পক্ষ‌কে ১৫ হাজার টাকা ক‌রে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও মেয়ের পিতার কাছ থেকে পরবর্তীতে বাল্যবিবাহ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধক‌ল্পে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, কনের বাবার জরিমানা

আপডেট সময় : ১২:২৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩