ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক সাহায্যের চেক বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী 

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৩২ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রান ও কল্যান তহবিল থেকে আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে । রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সারে বারোটায় জেলা প্রশাসক আবুকায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের কাছে চেক হস্তান্তর করেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব ,উপকারভোগী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

এ সময় ৩৪ জন কে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয় । পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজী কেরামত আলী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে মানুষকে সহায়তা করে থাকে।

বিশেষ করে যারা জটিল রোগে আক্রান্ত ,তাদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবার আমি ৫৩ জনের আবেদন পেয়ে মন্ত্রনালয়ে জমা দিয়েছিলাম ,সেখান থেকে ৩৪ জনকে আজকে আর্থিক সহযোগীতা প্রদান করা হচ্ছে ।

আমাদের উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়ানো । তাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার নিজের ভালো লাগছে । আপনারা সবাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন ,তিনি যেন ভালো থাকেন ,সুস্থ্য থাকেন।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক সাহায্যের চেক বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী 

আপডেট সময় : ০৬:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩