ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পূর্ব পাড়ার অসহায় নারীদের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১১৭ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাসরত নারীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময়ে পল্লীর ১১০ জন মহিলার মধ্যে এই উপহার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপলক্ষে এমএমএস (মুক্তি মহিলা সমিতির) হলরুমে এ উপহার প্রদান করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু,ও মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আতাউর রহমান মঞ্জুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপহারের মধ্যে ছিল চিনি ১ কেজী, সেমাই ১ প্যাকেট, পোলাও চাউল ১ কেজী, সয়াবিন তেল ১ লিটার,গুড়া দুধের প্যাকেট ২০০ গ্রাম,মসুরি ডাল ৫০০ গ্রাম।

এসময় উপহার পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তারা জানান অনেকের অবস্থা এখন খারাপ। আগের মতো লোকজন আসে না। অনেকে অনাহারে দিন কাটায়। জেলা প্রশাসনের এই সহযোগিতায় আমাদের ঈদের আনন্দ বেড়ে গেল।”

প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, প্রশাসন সবসময় সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে চলেছে। জেলা প্রশাসক এখানে যোগদান করেই আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে। সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়েছে। আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ব পাড়ার অসহায় নারীদের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫