ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাখি শিকারের দায়ে নাগেশ্বরীতে তিনজনকে জরিমানা

রবিউল ইসলাম রয়েল-নাগেশ্বরী (কুড়িগ্রাম):
  • আপডেট সময় : ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৩৬২ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়, বন্দুক দিয়ে অবাধে পাখি শিকারের দায়ে তিন জনের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা প্রশাসন কার্যালয়ে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ। এ সময় শিকারীদের কাছ থেকে একটি দু-নলা বন্দুক জব্দ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে ফরিদ আহমেদ মিলন (৪৮), তার ভাই আরিফ হোসেন (২৪) একই এলাকার আব্দুস ছালামের ছেলে আব্দুস সাফি (৩৬)। এদের মধ্যে মধ্যে ফরিদ আহমেদ মিলন সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।

নির্বাহী আদালত জানায়, অভিযুক্ত তিনজন মিলে রায়গঞ্জ ইউনিয়নের দুধকুমার নদের পাড়ে মোল্লারভিটা পাঁচমাথা ঘাট এলাকায় তিন দিন ধরে অবাধে পাখি শিকার করে আসছিলেন।

বন্দুক দিয়ে ১৭টি পাখি শিকার করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে, ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটি জব্দ করে কচাকাটা থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পাখি শিকারের দায়ে নাগেশ্বরীতে তিনজনকে জরিমানা

আপডেট সময় : ০৯:২৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪