ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাওনা টাকা ফেরত পেতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১৭৭ বার পঠিত

ভোলায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরসুবি গ্রামের বাসিন্দা মৃত মোঃ আবু কালাম এর স্ত্রী বিবি মরিয়ম পাওনা টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত মো: রফিজল ইসলাম, তার মেয়ে সারমিন বেগম, শিরিনা বেগম এবং ছেলে মো: তারেক এর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ মে) সকালে ভোলার একটি স্থানীয় পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মরিয়ম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিবি মরিয়ম বলেন, গত ১২/০৪/২০২৩ইং সনে আমার নিজ বসত ঘর মেরামত করার জন্য ৪ লক্ষ ২৫ হাজার টাকা আমার ঘরে রাখি। আমার ঘরে টাকা আছে এই কথা জানতে পেরে আমার দেবর রফিজল ইসলাম, তার মেয়ে সারমিন বেগম, শিরিনা বেগম এবং ছেলে মো: তারেক এসে হাত জোড় করে ৪ লক্ষ ২৫ হাজার টাকা ১ বছরের জন্য ধার চায়। টাকা কি কাজে প্রয়োজন জানতে চাইলে তারা আমাকে জানান তাদের বসত ঘরের সামনের জমি মালিক অনত্র বিক্রি করে ফেলবে, এতে তারা বড় ধরনের সমস্যায় পরবে। যেহেতু উক্ত লোকজন আমার আত্মীয় স্বজন তাই আমি কোন কিছু চিন্তা না করেই তাদের সকলের সামনে আমার ঘর থেকে ৪ লক্ষ ২৫ হাজার টাকা বের করে গনে তাদের হাতে বুঝিয়ে দেই। উক্ত টাকা দেওয়ার সময় তাদের সাথে আমার কথা থাকে যে ১ বছর পরে আমার পুরো টাকা এককালীন আমাকে বুঝিয়ে দেবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ১ বছরের জায়গায় ২ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত তারা আমার পাওনা টাকা পরিশোধ করছে না। উল্টো আমার পাওনা টাকা চাইতে গেলে তারা সংগবদ্ধ ভাবে তাদের বসত ঘরের দরজায় আমাকে বেদরক মারধর করে। মারধরের কারনে আমি আইনের আশ্রয় নিতে চাহিলে তারা আমার পাওনা ৪ লক্ষ ২৫ হাজার টাকার কথা অশ্বিকার করে। আমার পাওনা টাকা বুঝিয়া পাওয়ার জন্য বাধ্য হয়ে আমি কোন আইনের আশ্রয় নেই নি। কিন্তু তার পরেও তারা আমার পাওনা টাকা দিচ্ছে না। উল্টো আমাকে বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি দামকি দেয়। আমার বসত ঘর ভেঙ্গে সেই এলাকা থেকে আমাকে তারিয়ে দিবে বলে আমাকে ভয় ভিতি দেখায়।

ট্যাগস :

পাওনা টাকা ফেরত পেতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫