ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছার কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭২ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগরে ঝুলন্ত অবস্থায় বিধবা নারী রশিদা বেগম(৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃতঃ এনামুল গাজীর স্ত্রী রশিদা বেগম প্রতিদিনের ন্যায় তার ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে স্থানীয়রা বাড়ীর সামনের লিচু গাছে তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন, এরপর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সূত্র জানায়, মৃত দেহের নাকে ও যৌনাঙ্গে রক্তের চিহ্ন রয়েছে। ঘটনায় স্থানীয়দের দাবী, তার দেবর মহিদুল গাজী (পিতা মৃতঃ এছেম গাজী)কে ধরে শনিবার সকালে পুলিশে দিলে পুলিশ তাকে আটক করে। এদিকে তার মেয়ে ও এলাকাসীর দাবী তাকে হত্যা করা হয়েছে।

মৃতের মেয়ে তাসমিরা খাতুন (১৬) বলেন, “আমার মাকে আমার ছোট কাকা মহিদুল গাজী হত্যা করেছে, কারণ সে আমার মায়ের কাছ থেকে অনেক টাকা জোর পূর্বক নিয়েছে। আমার মাকে বিভিন্ন সময় সে খারাপ প্রস্তাব দিত এবং বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতো। আমি এই হত্যাকান্ডের বিচার চাই, আমার কাকার ফাঁসি চাই।

এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া বলেন, “মৃতদেহ উদ্ধার করেছি, পোস্ট মর্টেমের জন্য মেডিকেলে পাঠিয়েছি, আত্মহত্যা কি হত্যা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচেছ না। তবে মৃতের যৌনাঙ্গে রক্তের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় বিক্ষুব্দ জনতার দাবীর মুখে তার দেবর মহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পাইকগাছার কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫