ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় ৮০ বছরের দখলী সম্পত্তি জবর-দখলের চেষ্টা অব্যাহত

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৮৮ বার পঠিত

Oplus_131072

খুলনার পাইকগাছা উপজেলায় ৮০ বছরের পুরনো দখলী শরিক সম্পত্তি নিয়ে জবর-দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিপক্ষ ইউনিয়ন পরিষদের শালিস মানতে অস্বীকৃতি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মামলায় জড়িয়ে আদালতে গেছেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেলুটী ইউনিয়নের সৈয়দখালী মৌজায় ১৩৭৬ নং দলিল মোতাবেক ১৯৪৫ সালের ১৬ মে মৃত আলী আকবার শেখ ও মৃত ইসমাইল শেখ যৌথ মালিকানায় এসএ ৮৬ খতিয়ানের ৪২৯ দাগে ১ একর ৫৪ শতক জমি মৃত কাশেম শেখের কাছ থেকে ক্রয় করেন। এরপর দুই পরিবার সেখানে ঘরবাড়ি নির্মাণসহ গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।
পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড ২২১/৬৭-৬৮ নং এলএ কেসে ওই জমির মধ্যে ১ একর ১০ শতক জমি অধিগ্রহণ করে। বাকি অতিরিক্ত ৬৪ শতক জমি উভয় পরিবারের ওয়ারেশগণ ভোগদখল করে আসছেন।
তবে অভিযোগ রয়েছে, এসএ জরিপ চলাকালীন সময়ে আলী আকবারের ওয়ারেশরা ইসমাইলের ওয়ারেশদের উপেক্ষা করে কৌশলে একতরফাভাবে নিজেদের নামে রেকর্ড করে নেয়, যা প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শামিল। তারা অধিগ্রহণকৃত জমির টাকা উত্তোলনের পাশাপাশি অতিরিক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জবর-দখলের আশঙ্কায় ৮ এপ্রিল ২০২৫ তারিখে মৃত ইসমাইল শেখের পুত্র আবু তালেব ও ওমর আলী শেখের পক্ষ থেকে নওয়াজ আলী শেখ বাদী হয়ে লিয়াকত শেখ, মুর্শিদুল শেখ ও আল-আমীন শেখকে বিবাদী করে ইউনিয়ন পরিষদে শালিসি আবেদন করেন।
শালিসে অংশ নিয়ে পরিষদ গত ৪ জুন ২০২৫ তারিখে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা শেষে ১৫ জুন রায় প্রদান করে। শালিসটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ।
তবে এরপরও বিবাদীরা ১ জুন ইসমাইল গংয়ের পুকুরের মাছ ও নারকেল লুটপাট করে। পরবর্তীতে ঘেরে হামলা চালিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজ বলেন, “আমি আইন অনুযায়ী কাগজপত্র দেখে শালিস করেছি। কিন্তু প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।”
পাইকগাছা থানার এসআই আনিস জানান, “লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে শান্তিপূর্ণভাবে বসবাসের নির্দেশ দিয়েছি। আগামীকাল উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।”

পাইকগাছায় ৮০ বছরের দখলী সম্পত্তি জবর-দখলের চেষ্টা অব্যাহত

আপডেট সময় : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫