ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের হাত থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ৫০০ বার পঠিত

খুলনার পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগী আনারুল, রফিক, শাখিল, শহিদুল, শেখ ইব্রাহিমের হাত থেকে বাঁচতে দুই ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধন করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ কাঁটাখালী বাজারে মানববন্ধনে অংশ গ্রহন করে। 

মোস্তফা গাজী মানববন্ধনে বক্তব্যে বলেন,আ.লীগ সরকারের পতনের পর বিএনপি’র কতিপয় নেতা সন্ত্রাসী শফি ও তার বাহিনীকে প্রশ্রয় দিয়ে দখলবাজী, চাঁদাবাজী করে চলেছে। এহেনো অপকর্ম নেই শফি বাহিনী করছেনা। তাদের হাতে এলাকার কেউ নিরাপদ নেই। ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। 

আমার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র বক্তব্যে বলেন,সন্ত্রাসী শফি বাহিনী হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আধারে যে কারোর গলা কেটে দিতে পারে। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি। 

ইমরান সরদার বক্তব্যে বলেন,চাঁদার টাকা না দেয়ায় গত ৭ তারিখ রাতে আমাদের বাড়িতে যেয়ে শফি ও তার বাহিনী আামার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত ৮জুন সন্ত্রাসী শফি’র বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়।

রেহানা বেগম বলেন,আমরা নারীরা শফি বাহিনী কাছে নিরাপদনা। রাতের আধারে আমাদের গলাই ছুরি ধরছে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বল্লে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।

চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোস্থফা গাজী,ইমরান সরদার, লতিফ গাজী, লুৎফর রহমান, মোহসীন মালী, আবু মুছা মালী, শাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম আরও অনেকে।

পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের হাত থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন 

আপডেট সময় : ১১:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫