পাইকগাছায় গদাইপুরে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২৯১ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ডরপ সংস্থার আয়োজনে ও(ইনক্রিজিং এক্সেস টু ইম্প্রন্ডড ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ) হেলভেটাসের সহযোগিতায়,স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব বেল্লাল হোসেন,ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী,আবুল হাসান, মশিয়ার রহমান মিলন, মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম,খুকুমনি বেগম,ডরপ্ এ্যাক্সেস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জনাব পিন্টু চন্দ্র দাস, শিক্ষক ফারুক আহমেদ,আজহারুল ইসলাম।
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আলী হোসাইন সঞ্চালনায় এ আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য,মা সংসদ, স্বাস্থ্য গ্রাম দল,যুব গ্রুপ, সহ গন্যমান্য সদস্যবৃন্দ। তাঁরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকার জলবায়ু পরিবর্তনের টেকসই সমাধান নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ এবং উন্নয়ন সংক্রান্ত মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন,প্রাক-বাজেট সভার মূল লক্ষ্য জনগণের চাহিদা,সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাবসমূহ গ্রহণ করে তা বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করা। জনগণের অংশগ্রহণের মাধ্যমে বাজেট প্রস্তুত করা হলে তা বাস্তবমুখী হয়।এবং এতে এলাকার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়।এই সভা ইউনিয়নবাসীর মতামতের প্রতিফলন ঘটাতে সাহায্য করবে।স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়ার একটি অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।




















