পাংশায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৮:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ১৪০ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকার একটি চাটাই হাউজ থেকে এ মরদের উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। নিহত যুবকের (আনুমানিক) বয়স ৩৫ বছর। ঘটনাস্থল থেকে মাছপাড়া ইউনিয়ন পরিষদ ও মাছপাড়া বাজারের দূরুত্ব ৮০-৯০ মিটার।
সরেজমিনে গিয়ে জানা যায়, সকালে বকুল চাটাই হাউজের একটি ঘরের ঢাপের সাথে গলায় প্লাষ্টিকের রশি পেচানো অবস্থায় একব্যাক্তিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদের উদ্ধার করে।
এ বিষয়ে বকুল চাটাই হাউজের স্বত্বাধিকারী মো. বকুল মোল্লা বলেন, আমার ঘরটি খোলামেলা। চার পাশের কোন ব্যাড়া নেই। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় বাড়ি চলে যায়। সকালে সংবাদ পাই আমার ঘরের ঢাপের সাথে একব্যাক্তি মৃত অবস্থায় ঝুলে আছে। পরে ঘটনাস্থলে আসি। এর আগে এই ব্যাক্তিকে কখনো দেখিনি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃতদেহের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরে কোন আঘাতে চিন্হ পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) শাহিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে । এখন পর্যন্ত মৃতব্যাক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।




















